https://www.facebook.com/shirsokhabor/
Monday , 14 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শিশু সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ৬ লক্ষ টাকা

লালমনিরহাট প্রতিনিধি :
সিয়াম। বয়স মাত্র ৬ মাস। বাবার নাম রবিউল ইসলাম। পেশায় একজন রাজমিস্ত্রী। দাদার নাম আকবর আলী। বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ীর পুর্বপাশে বাদিয়াটারী আবাসন এলাকায়।
শিশু সিয়াম জন্মগত ভাবে হার্ট ব্লক, অতিরিক্ত রক্তক্ষরন, কিউনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত। ন্যাশনাল হার্ট ফাউন্ডোশন হাসপাতালের ডাক্তারদের পরামর্শ মতে, শিশু সিয়ামকে একটি অপারেশন মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। এ অপারেশনে সব মিলে প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু রাজমিন্ত্রী রবিউল ইসলামের পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব নয়। ফলে দিনে দিনে তার শিশু সন্তান সিয়ামের অসুস্থতা বেড়ে যাচ্ছে।
ডাক্তারদের মতে, তার যদি অপারেশন করা না যায় তাহলে দিনে দিনে মৃত্যুর ঝুকি বেড়ে যাবে।
রাজমিন্ত্রী রবিউল ইসলাম তার ৬ মাসের শিশু সন্তান সিয়ামের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সযোগিতা চেয়েছেন। রবিউলের সাথে যোগাযোগের ফোন নম্বর : ০১৭৫০১৭৭১৯৮।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন জানান, সিয়ামের বাবা রবিউল একজন রাজমিস্ত্রী। তার পক্ষে ৬ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। আমরা সমাজের বিত্তবান মানুষজন যদি এগিয়ে আসি তাহলে একটি শিশু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্কুলের কমিটি গঠন কেন্দ্র করে হামলার শিকার দুই শিক্ষক

নাটোর জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জেলহাজতে

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

হাদি হত্যাকাণ্ডে ‘১২৭ কোটি টাকা’: মির্জা আব্বাসকে জড়িয়ে ভাইরাল দাবির সত্যতা কী

নর্থবেঙ্গল ইন্টা, ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়

রাজশাহীতে মৌসুমের সর্বচ্চো বৃষ্টিপাত

নওগাঁর মান্দায় ধীরে ধীরে  নামছে বন্যার পানি ভেসে উঠছে ক্ষত

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে দুর্নীতির মহা উৎসব।

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার