https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 9 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাদপুর ও হরিণাকুন্ডু উপজেলার মথুরাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মাহবুব (৪০) যশোর জেলার পুলের হাট এলাকার তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং নিহত বাপ্পী শেখ (২২) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি চাষ করার ট্রাক্টর কিনে যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। এসময় ঝিনাইদহের শৈলকুপার দুধসরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জামাল মাহবুব। সেসময় আহত হন তার সঙ্গে থাকা আরেকজন।
অন্যদিকে সকালে বাড়ি থেকে নসিমনে করে পাশের একটি ইটের ভাটায় যাচ্ছিলেন বাপ্পী শেখ। এসময় মথুরাপুরে পৌঁছালে নসিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় সে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাছির উদ্দিন বলেন, জামাল ও বাপ্পী হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা দুটির ব্যপারে জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় আদিবাসীদের নিয়ে পরিবেশ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্টিত

নাটোরে ইপিজেড কর্মী চলন্ত ভ্যান থেকে নামিয়ে হত্যা, গ্রেফতার ২

বরগুনা – এক আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা!

ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের ডাল পড়ে আছে মাসের পর মাস।

নেত্রকোণায় মাছ নিধনের মামলা করায় হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ আটক ০৬

ঠাকুরগাঁও জেলায় পুলিশের সাথে ধাওয়া- পাল্টা ধাওয়া, বিএনপি’র নেতা আটক 

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

আবারও সদলবলে উপাচার্যকে শাসালেন ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস