https://www.facebook.com/shirsokhabor/
Monday , 28 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা উদার বলেই আজকে সাজাপ্রাপ্ত আসামী হয়েও বেগম খালেদা জিয়া বাড়ীতে অবস্থান করছেন। শেখ হাসিনা নিজের ক্ষমতাবলে খালেদা জিয়াকে বাড়ীতে থাকতে অনুমতি দিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বাড়ী তো ঠাকুরগায়ে। সমাবেশ কাকে বলে তা আজকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সমাবেশ দেখে যান। আপনারা কথায় কথায় বলেন আপনাদের সমাবেশে ঢল নেমেছে। কথায় কথায় তরঙ্গ নেমেছে। কিন্তু ঢাল কাকে বলে, নদী আর সাগরের তরঙ্গ কাকে বলে তা আজকে দিনাজপুরে আপনি দেখে যান। আপনারা সমাবেশের তিন দিন আগে থেকে হান্ডি, পাতিল, বিছানা, বালিশ নিয়ে নাটক শুরু করেন। সেই নাটকের অংশ থাকে মশার কয়েল। হায়রে নাটক।
দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে ২৮ নভেম্বর ২০২২ সোমবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সভাপতিত্বে সম্মেনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি এ্যাডঃ সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুই এমপি।
কাউন্সিলে যারা নির্বাচিত হলেন, সভাপতি- বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সহ-সভাপতি (১) আজিজুল ইমাম চৌধুরী, (২) এ্যাড. তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক (১) শাহ্ইজদান মার্শাল, (২) ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৫ দিনের মাথায় ফের পাবনা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জামালপুর-৪ আসনের নৌকার মাঝি মাহবুবুর রহমান হেলালের মতবিনিময় সভা 

মান্দায় দুই বাক প্রতিবন্ধির সুখের সংসার

তারেক রহমানকে ভোটার করতে ফুল কমিশনের অনুমতি লাগবে : ইসি সচিব

শাকিব অধ্যায় শেষ! ক্ষমা চেয়ে জাজে ফিরে যাচ্ছেন পূজা চেরী

‘চলো, এবার অনন্তকাল ধরে বিশ্রাম নেই’

নোয়াখালীতে এবারও এইচএসসির ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত