https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 16 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কার্যালয় ভাংচুর করেছে দুর্বত্তরা। তবে এসময় তাদের আক্রমন থেকে বাঁচতে নেতাকর্মীরা অফিস থেকে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার গোপালপুর বাজার বটতলা এলাকায় এ ঘটানা ঘটে।

গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম জানান, মঙ্গলবার রাতে কয়েকজন কর্মী নিয়ে তিনি দলীয় কার্যালয়ে বসে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। হামলারী যুবকদের থেকে বাঁচতে তিনিসহ তার সাথে থাকা নেতা কর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু জানান, এবিষয়ে প্রতিকার চেয়ে কোন লাভ হবে না। তাই কোন লিখিত অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন জানান, বর্তমান সরকার বিএনপির জনসমর্থনে ভীত হয়ে পড়েছে। তাই তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এভাবে হামলা করে বিএনপির অগ্রযাত্রাকে রোধ করা যাবে না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পায় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে গুলি করে হত্যা, গ্রেফতার দুই আসামির রিমান্ড চেয়েছে পুলিশ

জনপ্রিয়তার শীর্ষে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান

বাবুগঞ্জে উঠান বৈঠকে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইউপি সদস্যের

বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না-সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী

গোলাপগঞ্জে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাছুম রহমানকে সংবর্ধনা প্রদান

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

নরসিংদীর বড় বাজার থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার।

চাঁদপাশায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের আর এক নাম ‘হেনরী আমীন পপি’

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।