https://www.facebook.com/shirsokhabor/
Monday , 19 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত- ২০

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউপি উপ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামিলীগ সমর্থিত নৌকা প্রার্থী ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। ফলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঐ উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হলদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা করার অভিযোগ করেন।
এবিষয়ে কথা হলে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ অভিযোগ করে বলেন, গতকাল রাতে হলদিবাড়ি এলাকায় গণসংযোগ করতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের ছেলের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ তার ৭-৮জন কর্মী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরল আমিন তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল রাতে উপজেলা আওয়ামিলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুসহ হলদিবাড়ি এলাকায় উঠান বৈঠক করে আসার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে এক দেড় শত লোক তাদের পথরোধ করে আমাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ প্রায় ২০-২২জন কর্মী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ আছেন বলেন ফোন কেটে দেন।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি শাহা আলমের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য- সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সাবেক চেয়ারম্যান খতিব উদ্দিনের মৃত্যুর ফলে শুন্য পদে আগামী ২৯ ডিসেম্বর চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জমি নিয়ে বিরোধে চাটমোহরে যুবলীগ নেতা খুন

শ্যামনগরে বিভিন্ন সাজা পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ

জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর

নাটোরে ইপিজেড কর্মী চলন্ত ভ্যান থেকে নামিয়ে হত্যা, গ্রেফতার ২

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।

লায়ন বোরহান উদ্দিন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর দ্বিতীয় জেলা গভর্নর নির্বাচিত

দৈনিক কীর্তনখোলা পত্রিকায় বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুলু

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান – মাহবুবুজ্জামান আহমেদ