https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 1 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত পৌর মেয়র পদে ২ জন, জোয়াড়ি ইউপিতে ৫ জন ও মাঝগাঁও ইউপিতে ৭ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া পৌরসভার ৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর আসনে ৮ জন এবং ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দেন। এক্ষেত্রে ২নং সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান সংরক্ষিত আসনের কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে বর্তমান মেয়র ও দলীয় মনোনয়নপ্রাপ্ত কেএম জাকির হোসেন শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন। আগের দিন বুধবার একই পদে মনোনয়নপত্র জমা দেন বনপাড়া পৌর যুবলীগের সভাপতি আলহাজ¦ মো. জাকির হোসেন সরকার।

পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, সকল প্রার্থী যথাযথ আচরণবিধি মেনে সু-শৃঙ্খলভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে দুই ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও গুরুদাসপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোননয়নপত্র জমা দেন ৫ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব চাঁদ মাহমুদ, আ’লীগের অপর নেতা আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল কাদের, বিএনপি নেতা আলী আকবর ও আবু ইউনুস আনোয়ার। মাঝগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৭ জন।

তারা হলেন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল আলীম, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি খোকন মোল্লা, আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল, অপর দুই আ’লীগ নেতা এমএ খালেক পাটোয়ারী ও জাহিদ আলম মোল্লা, বিএনপি নেতা সোলায়মান আলী ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ। এছাড়া জোয়াড়ি ইউপিতে ৩টি সংরক্ষিত নারী সদস্য আসনে ৯ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং মাঝগাঁও ইউপিতে ৩টি সংরক্ষিত নারী সদস্য আসনে ১০ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালপুরে প্রেম করে বিয়ে, অতঃপর নববধূর আত্মহত্যা

রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নুর

নেত্রকোণায় মাছ নিধনের মামলা করায় হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি, জেলগেটে স্ত্রী–সন্তানের মরদেহ পারিবারিক সিদ্ধান্তেই

তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

মনোহরদীর সে রাস্তাটি এখন ভরা বর্ষার খাল,জনদুর্ভোগ চরমে

ধানের শীষ রহমতের প্রতীক, সেই প্রতীকের পক্ষেই থাকার আহ্বান — বাবুগঞ্জের জনসভায় আলাল

উৎসবমুখর ভাবেই শেষ হলো সিএসটিই ডিপার্টমেন্টের হল পার্টি

শেখ রাসেল স্মৃতি এস কিউ ফাউন্ডেশন আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত