https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 25 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ
নিপাহ ভাইরাসে শিশু মৃত্যু ঈশ্বরদীতে আইইডিসিআর প্রতিনিধি দল
খেজুরের রস পানে নিপাহ ভাইরাসে আক্রান্ত শিশু সোয়াদের (৭) মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ১২ সদস্যের প্রতিনিধি দল পাবনার ঈশ্বরদীতে সোয়াদের বাড়িতে আসে।
আইইডিসিআরের সায়েন্টিফিক অফিসার ডা. কাইয়ুমের নেতৃত্বে প্রতিনিধি দল সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সোয়াদের বাড়িতে পৌঁছায়। এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আসমা খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা শিশু সোয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খেজুরের রস প্রসঙ্গে বিস্তারিত জানতে চান। তবে আইইডিসিআর প্রতিনিধি দলের প্রধান ডা. কাইয়ুম গণমাধ্যমের কাছে এ বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকায় ফিরে অফিসিয়ালভাবে এ বিষয়ে জানানো হবে।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সানাউল হোসেনের ছেলে সোয়াদ সোমবার (২৩ জানুয়ারি) ভোরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।
এর আগে ১৭ জানুয়ারি সোয়াদের নানা বাড়ি থেকে খেজুরের রস পাঠানো হয়। সে রস পান করে সোয়াদ ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়। ২০ জানুয়ারি সকালে সোয়াদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখন সোয়াদের শরীরে প্রচণ্ড জ্বর ছিল। অবস্থার অবনতি হলে তাকে ওইদিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার ভোরে তার মৃত্যু হয়

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে রাজারহাটে হরতালের কোনো প্রভাব নেই

ড.ইউ এইচ রুহিনা জেসমিন এর প্রফেসর পদে যোগদান করেন ।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ!!

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ

বৃষ্টি কমায় বন্যার উন্নতি, সচল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

ড. ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, ‘আমার কণ্ঠ দমন করা হয়েছে’!

বরিশাল-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলনে দুই ড্রেজার মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জবির প্রথম নারী ভিসি নিযুক্ত হলেন ড. সাদেকা হালিম