https://www.facebook.com/shirsokhabor/
Monday , 6 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কবি সমাবেশ, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রংপুর জেলা প্রতিনিধিঃ

পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের উদ্যোগে এবং এফসাকল সংস্থার আয়োজনে দক্ষিণ এশিয়ার সাহিত্য–সংস্কৃতি বিষয়ক সম্মেলন, গুণীজন সংবর্ধনা, সন্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ৬ ফেব্রুয়ারী তারিখ সোমবার সকাল ১০ ঘটিকা হতে সারাদিন ব্যাপি কবি সমাবেশ সাহিত্য সভা,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ নং চতরা ইউনিয়নের নীল দরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এম পি ২৪- রংপুর, পীরগঞ্জ- ৬।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন, রংপুরের সম্মানিত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, অনুষ্ঠানের প্রধান আলোচক, লালমনির হাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি.এম.এ মমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নুর মোহাম্মদ মন্ডল, চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলা পরিষদ, বিরোদা রানী রায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পীরগঞ্জ-রংপুর, অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ,পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম,বজ্রকথা উপদেষ্টা অধ্যক্ষ খলিলুর রহমানসহ দেশ বিদেশের লেখক , কবি সাহিত্যিক গুণীজনরা।
এবার সন্মেলনে যোগ দিচ্ছেন, বাংলাদেশসহ নেপাল, সিকিম, মেঘালয়,পশ্চিমবঙ্গ, আসাম, মুর্শিদাবাদের কবি – সাহিত্যিকগণ।
সন্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৫০ জন কবি এবং ৩০ জন বিদেশী সাহিত্যিক অংশ নেবেন।
এবার পৃথক পৃথক তিনটি মঞ্চে ৬৯জন গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

বজ্রকথা ও এফসাকল আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য গীত পরিবেশন করবেন, আসামের বিশিষ্ঠ নৃত্য শিল্পী বিপাশা দাস, সঙ্গীত পরিবেশন করবেন, মেঘালয়ের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী ইভানিশা পাথাও, পশ্চিমবঙ্গের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী সুমাইয়া রহমান, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলী, মোঃ সোলায়মান, এটিএন এর সঙ্গীত শিল্পী আলফি,খন্দকারসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনার রুপপুরে ইউরেনিয়াম হস্তান্তর ঘিরে উৎসবের আমেজ

রাজশাহীতে সাবেক পুলিশ সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভা বরিশাল থেকে আলোচনায় একাধিক নাম

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

বীজ আলুর নতুন নতুন সম্ভাবনাময় জাতগুলোর অভিযোজন ক্ষমতা ও গবেষণার মাত্রা সম্প্রসারণে নীলফামারী বিএডিসি খামার।

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

বহুতল ভবনের নকশা বিতর্ক: একজনের দায়, নাকি সিস্টেমের গলদ?

ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে জমিন নিয়ে বিরোধে হামলা ভাংচুর ; আহত- ৫