https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 16 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:
আজ ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  অনাবাসিকতার তকমা ঘুচানোর কড়ায় গন্ডায় ১ বছর। কিন্তু এই এক বছরে ১২শ ছাত্রীর জন্য কোনো ধরনের ইমারজেন্সি বা দুর্ঘটনার জন্য কোনো প্রকার ব্যবস্থা করেনি হল কর্তৃপক্ষ।
১৬ তলার এই হলে এক রুম ৮ জন শিক্ষার্থী শেয়ার করে। মোট ১২শ টি সীট রয়েছে। কিন্তু এই ১২শ শিক্ষার্থীর জন্য মেডিকেল সরঞ্জাম বলতে রয়েছে শুধুমাত্র একটি হুইল চেয়ার। সম্প্রতি মৌসুম বদলানোর ফলে বেশিরভাগ শিক্ষার্থী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে। রাত বিরাতে রুমমেট, বান্ধবীরা ছুটছে হাসপাতাল দিকে।
এমন ইমারজেন্সির সময় হল প্রভোস্ট বা হাউজ টিউটর কাউকে সশরীরে পাওয়া যায়না।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী সায়ন্তিকা জানান গত দুইদিন আগে হঠাৎ তিনি প্রচন্ড রকম অসুস্থতা বোধ করেন এবং প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তখন তার রুমমেটরা বুঝতে পারেনি তার কী সমস্যা হচ্ছে।তারা লো ব্লাড প্রেশার ভেবে তাকে ডিম আর স্যালাইন খেতে বলে। কিন্তু পরে হাসপাতাল গিয়ে জানতে পারে তার ব্লাড প্রেশার অনেক বেশি ছিল।আফসোস করে জিজ্ঞেস করলেন একটা প্রেশার মাপার যন্ত্র কি প্রশাসন দিতে পারেনা? আমাকে যদি ওই মুহুর্তে ডিম স্যালাইন খাওয়ানো হতো আমার কি হতো?
এমন ঘটনা প্রায়ই ঘটছে। এতগুলো শিক্ষার্থীর জন্য কোনো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই হলে।প্রেশার মাপার যন্ত্র, সামান্য প্যারাসিটামল, গ্যাসের ওষুধের ও কোনো ব্যবস্থা নাই।রাত বিরাতে যে কোনো সমস্যায় দৌড়াতে হয় ন্যাশনাল বা সুমনা হাসপাতালে।একজন চিকিৎসক ও কিছু চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করার জন্য হল প্রভোস্টের কাছে অনুরোধ করবেন বলে শিক্ষার্থীরা জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩

কক্সবাজারের টেকনাফ অভিযানে ২২,২০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ে পরিকল্পিত ভাবে ফেল করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

ফিলিস্তিনে নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আজ ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস