https://www.facebook.com/shirsokhabor/
Monday , 24 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমন (১৭) ও আজিম হোসেন (১৬) নামের দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম হোসেন একই গ্রামের জয়নদ্দির ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, ইমন ও আজিম কালীগঞ্জ থেকে নলডাঙ্গা আসার পথে গুঞ্জনগর রাজবাড়ী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। সেসময় ইমন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে  শব্দ সচেতনতামূলক  প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে।

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

দোয়ারা বাজারে বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

সাংবাদিক সারাহর সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন

মমিনুর রহমানের কবিতা “মাতৃ মায়ের বুকে”

নাটোরে ৬ মাস পরে যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!