https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 2 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দাগনভূঞাঁর সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবরদখলের চেষ্টা

আল-আমিন (রাকিব) দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ

ফেনী দাগনভূঁঞার সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে।

সরেজমিন অনুসন্ধান ও ভূক্তিভোগীদের সাথে কথা বলে জানা গেছে, সালামনগর মৌজার সি.এস খতিয়ান ১৭,২০,২১, এবং এস.এ খতিয়ান১৩০ ও বিএস খতিয়ান ১৪০ এর সাবেক দাগ ১৮৩ এবং বর্তমান ৪৩৩ দাগে ৩৬ শতক ভূমি ওয়ারিশী সূত্রে মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন সাহাব উদ্দিন গং। উক্ত ভূমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে দেওয়ানী মামলা চলমান অবস্থায় প্রতিপক্ষের লোকজন জবরদখলের হুমকি দিলে ভূক্তিভোগী সাহাব উদ্দিন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্য্যবিধির ১৪৫ ধারা মোতাবেক প্রতিকার প্রার্থনা করেন।
বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে দাগনভূঞার সহকারি কমিশনার (ভূমি) কে সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল এবং নালিশী ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ কে আদেশ দেন। এছাড়া বিবাদী পক্ষ কে কারন দর্শানোর জন্য বলেন।

কিন্তু দেওয়ানী মামলা চলমান অবস্থায় ও বিজ্ঞ এডিএম আদালতের ১৪৫ধারার আদেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন সেখানে রড সিমেন্ট বালি সহ নির্মান সামগ্রী জমা করে দেয়াল নির্মানের প্রস্তুতি নেন এবং স্থানীয় ও বহিরাগত লোকজন একত্রিত করে ভয়ভীতি প্রদর্শন করেন।

ভূক্তভোগী সাহাব উদ্দিন বলেন, প্রতিপক্ষ আহসান উল্লাহ, শাহিনুর ও বাহার মিয়া সহ কতিপয় লোক ভূমি মালিকানার অংশিদার নয় এমন এক ব্যক্তির থেকে দলীল সৃজন করে আমাদের অজ্ঞাতসারে উক্ত ভূমির কিছু অংশ নিজেদের নামে রেকর্ড করে খতিয়ান সৃজন করেন। পরে এই রেকর্ড খতিয়ান বাতিলের জন্য সহকারি জজ আদালতে দেওয়ানী মকদ্দমা দায়ের করি, যা চলমান রয়েছে।

সাহাব উদ্দিনের ভাই জয়নাল আবদীন জানান, বিবাদীরা সম্পূর্ণ গায়ের জোরে আমাদের জায়গায় দেয়াল নির্মানের চেষ্টা করছে, থানা এবং সহকারি পুলিশ সুপারের অফিসে বৈঠকে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, কিছুদিন আগে এই জায়গাতে ওয়াল নির্মানের জন্য তারা উপজেলা নির্বাহি অফিসারের কাছে লিখিত আবেদন করলে কাগজপত্র পর্যালোচনা করে ইউএনও মহোদয় দেয়াল নির্মানের অনুমতি না দিয়ে আদালতের আদেশ আনতে পরামর্শ দিয়েছেন।

দাগনভূঁঞা থানার উপপরিদর্শক জামাল জানান, বিজ্ঞ এডিএম আদালতের আদেশ পাওয়ার পর উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত আহসান উল্লাহর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কয়রায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালীও আলোচনা সভা

বন্ধু কুবির রক্তদাতা সম্মাননা ও বর্ষপূর্তি উদযাপন

গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় বখশিশের ১০০ টাকার পার্থক্য নিয়ে সহকর্মী খুন, আসামি গ্রেফতার।

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৮৫ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক আটক!!

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

উলিপুরে ১১ বছর পর চাঞ্চল্যকর শিশু হত্যার দুই আসামী গ্রেফতার

আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত; চরমোনাই চায় ১৫০ আসন

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা