https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 21 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সৌদিতে অভিযানে গ্রেফতার ১০ হাজারের বেশি অভিবাসী

দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এছাড়াও বর্তমানে দেশটিতে গ্রেফতারকৃত ২৬ হাজার ৫৪ জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে কেবল নারীই রয়েছেন ৪ হাজারের বেশি।

আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে রবিবার অভিবাসীদের গ্রেফতারের তথ্য এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটারে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ থেকে ১৭ মে পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ১০ হাজার ৬৭৯ জন অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদির আইনশৃঙ্খলাবাহিনী। মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৬১৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৫৯১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। একই সময়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ মান্দায় আত্রাই নদীতে উজান থেকে পানি নেমে আসায় বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব

অসহায় দরিদ্র মানুষের পাশে হুমাইয়ারা জাহান

চৌমুহনীতে এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৮ম পালাবদল ও জাতীয় বোর্ড সদস্য অভ্যর্থনা অনুষ্ঠিত।

প্রাথমিক বিদ্যালয়’র ভবন যেন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় পরিণত

সাকসেস মেথড একাডেমি কর্তৃক বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়

জাতীয় সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিল পাস

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন 

শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি

নলডাঙ্গা ইউএনও অফিসে ঢুকে গাড়িচালককে মারার চেষ্টা, মামলা