https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 2 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ানের নিমতলা কাঠাল এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২ মে) বিকেল ৩ টায় ব্রি ধান ৮৯ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. পলাশ সরকার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, ডা. বিমল কুমার প্রামানিক হাটিকালচার সেন্টার চাঁপাইনবাবগঞ্জ, মনিটরিং অফিসার তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল রাজ্জাক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষকগণ  ব্রি ধান ৮৯ এর বীজ উৎপাদন ও মাঠ পরিদর্শণ করেন। ব্রি ধান ৮৯ এর ফলন দেখে কৃষকগণ এ ধান চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

নমুনা শস্য কর্তনের আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রদনা কর্মসূচি ও রাজস্ব প্রকল্পের আওতায় প্রায় ১৫০০ শ কৃষকে বীজ ও সার প্রদান করেছি। হিসাবে ব্রি ধান ৮৯ বোরো মৌসুমে অত্যন্ত সম্ভাবনাময় জাত, ও ফলন বেশি। আমাদের আবাদি জমি প্রতিনিয়ত কমে যাচ্ছে অন্যদিকে জনসংখ্যা  দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে কম জমিতে বেশি পরিমাণে ধান উৎপাদন করতে হবে। ব্রি ধান ৮৯ এর গাছ শক্ত, সহজে বাতাসে হেলে পড়ে না, ছড়ায় ধানের সংখ্যা বেশি এবং চিটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে বোরো মৌসুমে এ জাতের আবাদ বৃদ্ধি করে এদেশের খাদ্য নিরাপত্তা আরও টেকসই করে বিদেশে চাল রপ্তানী করা সম্ভব। বর্তমান কৃষি বান্ধব সরকারের আন্তরিক সহযোগিতায় কৃষি ও কৃষকের উন্নয়ন কার্যক্রম আরোও গতিশীল হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা হবে টেকসই। উৎপাদনকৃত সকল ধান বীজ হিসেবে সংরক্ষণ করে কৃষকদের মাঝে বীজ বিনিময় ও বিক্রয়ের মাধ্যমে এ জাতের আবাদ সম্প্রসারণ করতে আগত সবাইকে পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর শ্রদ্ধা

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ওব্যাট শিক্ষার্থীরা বাচনিক উৎকর্ষ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? জোর আলোচনায় জয়নুল আবেদীন

গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে অনুষ্ঠিত গোমস্তাপুর

সঞ্চয়ের টাকা তুলতে পোষ্ট অফিসে গ্রাহক হয়রানি