https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 20 June 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জিসান হোসেন যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে আসে শিশু জিসান। মঙ্গলবার সকালে ৩ জন বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহ করে। এরপর জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এরমধ্যে শিশু জিসান পানিতে ডুবে যায়। এরপর তার সাথে থাকা দুইজন স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে শিশু জিসানকে পুকুরে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, শিশু জিসানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার

আবারো প্রতারক চক্র দুর্জয় জুলেখার অপপ্রচারে দুই সাংবাদিকদের নাম

২১শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

নাটোরে মাদক মামলায় তিন যুবক কারাগারে

কুমিল্লা বরুড়া থানার আগানগর গ্রামে ডাকাত সন্দেহে ২ জন আটক।

উন্নয়নের স্বার্থে দুলালকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মাঝগাঁও ইউনিয়নের জনগন

বরিশাল-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, ধানের শীষ–লাঙ্গল–ঈগলে জমে উঠেছে ভোটের মাঠ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়, যুবক গ্রেপ্তার