https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 19 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ পদযাত্রা বের হয়। পরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় ঘুরে আরাপপুরে গিয়ে পদযাত্রা শেষ হয়।

সেখানে বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদল এবং মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেয়।

এসময় সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান পার্লামেন্ট ভেঙে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। বিএনপির এখন এক দফা সেটি হলো শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তা না হলে রাজপথ ছাড়বে না বিএনপি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রীতি ক্রিকেট ম্যাচে বিডি২৪ঘন্টাকে হারালো লালপুর লাইভ

নওগাঁ মান্দায় খাল খননের মাটি অপসারণ না করাই রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন যাপন গ্রামবাসীর।

উন্নয়নের রুপকার এমপি বাদশাহ্ কে পুনরায় নৌকার মাঝি হিসেবে পেতে চায় দৌলতপুরবাসী

বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক পদ চান আঃ মান্নান হাওলাদার

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

এসব হেডলাইনের জন্য আমরা কনট্রোভার্সিতে পড়ি: তমা

সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার

নরসিংদী পৌর শহরে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত।

বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না-সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক