https://www.facebook.com/shirsokhabor/
Friday , 14 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুনামগঞ্জে সাহেব বাড়ি ঘাটে পর্যটকবাহী হাউজ বোটে আগুন

ইফতিয়াজ সুমন,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে আগুন লেগে পুরো বোট ভস্মীভূত হয়ে গেছে। তবে এসময় বোটে কোনো পর্যটক ছিলেন না। পর্যটক বহনের প্রস্তুতি নেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে বাঁধা থাকা অবস্থায় জঙ্গা নামের হাউজ বোটে আগুন লাগে। বোট মালিক ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন বোটটি নির্মাণ করতে প্রায় ৪৫-৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে নদীতে থাকা অবস্থায় হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লাগে। কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয় ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের বাসা বাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ ষ্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোট জ্বলন্ত অবস্থায় ভাসছে। স্থানীয়ভাবে আরও কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বোটটি আর ব্যবহার যোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছের বিরুদ্ধে অবস্থান করছে জবিশিস

ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা।

নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবির ১০ হাজার শিক্ষার্থী  

র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার জবি ছাত্রলীগ

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা