https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 5 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ ইমরান হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল সারে ৮ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোঃ ইমরান হোসেন একই ইউনিয়নের চেরাডাংগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত ইমরান তার মায়ের সাথে গত ৩/৪ দিনে আগে বিভিষন গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসে অবস্থান করছিলো। বুধবার সকাল সারে ৮ টার দিকে তার মা ও নানার পরিবারের সদস্যদের অগোচরে নানার বাসার পাশে থাকা পুকুরে গিয়ে পানিতে ডুবে যায় ইমরান। পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে। পরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীর ডিমলায় পুত্রের হাতে পিতা খুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে উপহার দিলেন, এমপি এনামুল হক

নোয়াখালীর স্বাচিপের নতুন কমিটির বিরুদ্ধে আগের কমিটির মানববন্ধন। 

শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির লাশ

অবশেষে উত্তেজিত জনতার আন্দোলনের মুখে আটক হলেন অভিযুক্ত শিক্ষক।

রাণীশংকৈলে হালচাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

তিন দশক পর বাবুগঞ্জে ফের সিঁধেল চুরি, এলাকায় আতঙ্ক