https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 6 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ১০ বছর কারাদণ্ড

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী, শাশুড়িসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

এ সময় মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের মাধ্যমে নিহত গৃহবধূর বাবাসহ আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতার মর্গে পাঠায়। এ ঘটনায় দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত গৃহবধূর স্বামী, শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার এ রায় দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

তিন দাবিতে সংসদ ভবনে জুলাই যোদ্ধারা

জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

নিজেই স্ত্রীকে হত্যা করে থানায় অভিযোগ, ঘাতক স্বামী আটক

রহমতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাদিয়া আক্তার লিপি

নাটোরের গুরুদাসপুর এ পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই বছরের এক শিশু

পীরগঞ্জ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ৫ তরুনীসহ আটক ১২

পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার।

কালীগঞ্জে জামিনে বের হয়ে বাদীর কান কামড়ে ছিঁড়ে নিলো আসামীরা।