https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 5 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরের বড়াইগ্রামে নারীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে প্রিয়া খাতুন (২২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া একই উপজেলার শহিদুল ইসলামের মেয়ে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঈশ্বরদীর ইপিজেটে কাজ শেষে প্রিয়া খাতুন বাসযোগে কয়েন-বাজারে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে মশিন্দা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দেয়।

ওসি আরও জানান, প্রিয়া খাতুনের এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। ভ্যানচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

ভাড়া পুকুরই পাট চাষীদের ভরসা

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

কালীগঞ্জে প্রতারণার ফাঁদে ১৬টি পরিবার

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না: খাদিজা

দুর্জয় জুলেখা চক্রের মুখোশ উন্মোচন করায় রোষানলে সাংবাদিক শান্ত

উপজেলা নির্বাহী অফিসারের বিদায় মুহূর্তে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫