https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 1 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলার ইউপি সদস্য সহ গ্রেফতার-২

জিয়াউর রহমান,(নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে শাকিল আহমেদ বাবু (৩২) নামের এক যুবকে বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় স্থাণীয় ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শাকিল আহমেদ বাবু উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন গ্রাম প্রধান ফিরোজ হোসেন, জোয়াড়ী ইউপি সদস্য ইন্তাজ আলী। ধর্ষনের শিকার ওই নারী পাবনা এ্যাডওয়ার্ড কলেজের ৩য় বর্ষের এক শিক্ষার্থী।
মামলা সুত্রে জানাযায়, প্রায় দেড় বছর আগে রাস্তা দিয়ে কলেজে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব করতো শাকিল আহমেদ বাবু। ওই শিক্ষার্থী রাজি না হলে বিভিন্ন রকম হুমকি দিত। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিক বার শারিরিক সম্পর্ক হয়। গত কোরবানীর ঈদের পরে পেটের ব্যাথা হলে একটি বেসরকারী হাসপাতারে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে ওই কলেজ ছাত্রী আন্তঃসত্তা জানানো হয়। আর পেটের ভিতরে বাচ্চাটি টিউবে অবস্থান করছে। দ্রুত অস্ত্রোবাচারের মাধ্যমে অপসারন করতে হবে। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সেটি অপসারণ করা হয়।
ওই কলেজ ছাত্রী বলেন, আন্তঃসত্তা হওয়ার খবর জানার পর আমি বিয়ের জন্য চাপ দিলে বাবু বিয়ে করতে অস্বীকার করে। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ইউপি সদস্য ও গ্রাম প্রধানরা আমাকে থানায় মামলা করতে বাধা দেয়। তারা কোন ভাবেই যাতে থানাতে যেতে না পারি তার জন্য সার্বক্ষনিক লোক নিয়োগ করে রাখে। অতিরিক্ত পুলিশ সুপার জানতে পেরে আমাকে উদ্ধার করে থানায় মামলা করার ব্যাবস্থা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, আমি ঘটনা জানতে পেরে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে গ্রহন করে অভিযুক্তদে গেফতার করার নির্দেশ দেই।
বড়াইগ্রাম থানার পরির্দশক আবু সিদ্দিক বলেন, ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে ভূমি বঞ্চিত করায় মামলার বাদিনীকে হত্যার হুমকির অভিযোগ, চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বাধা।

সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে নাজিরপুরে বিবাহিত বনাম অবিবাহিতের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। 

কারাগারে থাকা জাপা প্রার্থীর কন্যা ফারিয়ার অভিযোগ, ভোটভীতি ছড়াচ্ছে বিএনপির নেতৃবৃন্দ

সাধক কবি হেয়াত মামুদের মৃত্যু বার্ষিকী পালিত ।

বাবুগঞ্জের রহমতপুরে ১৩তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা

বিয়ের পর থেমে যায়নি স্বপ্ন—শিরিনের উদ্যোগের শক্তিশালী পুনর্জন্ম

নাটোরে ইপিজেড কর্মী চলন্ত ভ্যান থেকে নামিয়ে হত্যা, গ্রেফতার ২