https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 2 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লার বরুড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ২ নিহত ৩ আহত

সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টার, কুমিল্লা:

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জালগাঁও গ্রামের আবদুস সাত্তার (৬০) ও প্রতিবেশী খোরশেদ আলম (৩৫)। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- নিহত খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভবানীপুরের ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, আবদুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। শুক্রবার সকালে সাত্তার জমিতে হালচাষ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দেন। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে খোরশেদের মৃত্যু হয়। এ ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে তাকে এলোপাতাড়ি পিটুনি দিলে ঘটনাস্থলে সাত্তারের মৃত্যু হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

নেত্রকোণায় শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন

আবারো প্রতারক চক্র দুর্জয় জুলেখার অপপ্রচারে দুই সাংবাদিকদের নাম

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত- ২০

‘বাউলদের বিবাহবহির্ভুত যৌনাচার জনসাধারণের মূল্যবোধের পরিপন্থি এবং সামাজিকভাবে বিপজ্জনক’

হ্যাকিং নয়, টেকনিক্যাল দুর্বলতায় তথ্য ফাঁস: পলক

শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নতুন চেয়ারম্যান

ধর্মপাশায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

ডোমারে উপভোগীদের সাথে সংসদ সদস্যে’র মতবিনিময় সভা