https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 27 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পরে মা ও দুই শিশু সন্তানের হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা এলাকার তীরনই নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।

মাজেদুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদশীর সাথে কথা বলে জানা যায়, লাশ তিনটি দড়ি দিয়ে হাঁত বাঁধা ছিল।অনেকে ধারণা করছেন এটি হত্যাকান্ড, আবার কেউ কেউ বলছেন পরিবারের সাথে অভিমান করে তার হাত বেধে নদীতে ঝাপ দিয়ে আত্মহ্ত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নাসিমা স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় আজ সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই খবর আসে তীরনই নদীতে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

“আমি এই মাটির সন্তান, আপনাদের পাশেই থাকবো”—বাবুগঞ্জে জয়নুল আবেদীন

আমতলীতে তিন কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক

গফরগাঁওয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির লাশ

শরিফ ওসমান হাদির বাড়িতে চুরির ঘটনায় ৩ যুবক গ্রেফতার

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

২০২০ সালের জুন মাস থেকে পণ্য রফতানিতে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ

কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ