https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 20 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী

মো রোহান হোসেন, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর রুহিয়া থানা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। একই দিন রুহিয়া মহিলা আওয়ামী লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আসামিরা পরবর্তীতে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। বুধবার আদালতে হাজির হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের অস্থায়ী জামিনের শেষ দিন ছিল আজ। বুধবার স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জের রহমতপুরে ১৩তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

দাগনভূঞাঁর সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবরদখলের চেষ্টা

উৎসব মুখর আয়োজনে দাগনভূঞায়  সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাহিরপুরে শিক্ষককে অবসর জনিত বিদায়

মধ্যনগরে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ

দীর্ঘ ১৬ বছরে শেষ হয়নি রাজশাহীর হরিপুর ইউনিয়নের  ইউপি সদস্যের দুর্ভোগ

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীতে মিলন মেলা।

গাইবান্ধায় অটো চোর চক্রের ৪ সদস্য পুলিশের হাতে আটক।

রহমতপুরের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু