https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 24 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

নাটোরের বাগাতিপাড়ায় তপন চন্দ্র চৌধুরী (৪০) নামে এক বাদাম বিক্রেতাকে হত্যার ঘটনায় ‘মূল পরিকল্পনাকারীসহ’ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই ও নাটোরের বাগাতিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, বাগাতিপাড়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের মাইনুল ইসলাম, মিলন আহমেদ, আলামিন ইসলাম, বিহারকোল গ্রামের শাহাবুল শেখ ও কৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলাম।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সনজয় কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তপন চন্দ্র চৌধুরী মালঞ্চি রেলগেট এলাকায় বাদাম বিক্রি করতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেলেও বাদাম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তপনকে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরদিন দুপুরে স্থানীয়রা বিহারকোল এলাকায় নীলচড়া মাঠে আখখেতের পাশে তপনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড়ভাই নিতিশ চন্দ্র চৌধুরী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ছায়াতদন্তে নেমে র‌্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার মূল পরিকল্পনাকারী মাইনুলকে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্য চারজনকে বাগাতিপাড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ র‌্যাব কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা জানায়, পাওনা টাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তারা বাদাম বিক্রেতা তপনকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে তারা কৌশলে তপনকে মাঠে নিয়ে গিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করে চলে যায়।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাসনাত আব্দুল্লাহ–আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবুগঞ্জ সফর স্থগিত, এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পেছাল

বাবুগঞ্জের দোয়ারিকায় অবৈধ ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ বন্ধে বেলার আইনি নোটিশ

ঝিনাইদহে হিন্দু ধর্মের এক পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

বানারীপাড়ার নব গঠিত বাইশারী ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

‘চলো, এবার অনন্তকাল ধরে বিশ্রাম নেই’

৩৪৫ টাকার বিদ্যুত বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন,৬৯০টাকা দিয়ে সংযোগ লাভ

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

সহকারী প্রক্টরকে অপদস্থ করার অভিযোগ ড. শামিমের বিরুদ্ধে

আইভি রহমান বেঁচে আছেন তার কর্মযজ্ঞে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম