https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 7 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

জামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) এবং চাটমোহরের পার্শ্বডাঙ্গা মহেলা গ্রামের মজনু মাস্টারের ছেলে রুম্মান হোসেন (২০)। নিহত সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা

তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন। পাকশী হাইয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে তিনজন ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। আর রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চালকসহ আহত দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

জামায়াত কর্মীর বাসায় ‘আই কিল ইউ’ লেখা চিরকুট

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? জোর আলোচনায় জয়নুল আবেদীন

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম অস্বীকার বিসিবির

ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেতে মিলল কৃষকের মরদেহ!!

মান্দায় বিলুপ্ত প্রায় মৃৎ শিল্প

লংগদুতে গাঁজা গাছকে পরগাছা ভেবে রক্ষনবক্ষন,বিজিবির হাতে আটক

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ

জবিস্থ মাদারীপুর জেলা ছাত্রকল্যাণের কমিটি ঘোষণা: সভাপতি মিরাজ, সাধারণ সম্পাদক তামিম