https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 24 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগ প্রার্থী সিদ্দিকুর রহমান

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়।

এরআগে গত ১৭ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আবু রাসেল’র কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, এ আসনে প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি কেউ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ১৭ প্রার্থী। কিন্ত শেষ পর্যন্ত সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে কোনো প্রার্থী আর মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারি নির্বাচিত হন।

গত ৩০ আগস্ট সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিমকে ইন্টারন্যাশনাল পীচ এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করলেন নেত্রকোণা জেলা প্রশাসক

লালমনিরহাটে সাবেক এমপির ভাইকে কুপিয়ে হত্যা

ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন

গোমস্তাপুরে বাবা দিবসে পিতার হাতে পুত্র খুন

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক

গোমস্তাপুরে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত।

বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালং নজর কাড়ছে ক্রেতা- দর্শনার্থীদের

বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

মান্দায় বৈদ্যপুর যুবসংঘের  উদ্যোগে  ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত