https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 19 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

রোহান হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জাকজমকপুর্ন আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া, গেষ্ট অব অনার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহঃ সাদেক কুরাইশী, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিঠুন সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ আতাউর রহমানসহ জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যসহ ফুটবলপ্রেমী হাজারো দর্শক-সমর্থক।
সমাপনী খেলায় (বালক) এ ঠাকুরগাঁও সদর উপজেলা টিম টাইব্রেকারে ৪-৩ গোলে পৌরসভা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে (বালিকা)’য় রানীশংকৈল উপজেলা টিম ৬-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, টুর্নামেন্টে (বালক ও বালিকা) মোট ৬টি করে টিম অংশগ্রহন করে। টিমগুলো হলোঃ সদর উপজেলা টিম, পৌরসভা টিম, হরিপুর উপজেলা টিম,পীরগঞ্জ উপজেলা টিম, বালিয়াডাঙ্গী উপজেলা টিম ও রাণীশংকৈল উপজেলা টিম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে শিক্ষককে অবসর জনিত বিদায়

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ আটক ০৬

রাজারহাটে পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগের নেতা আব্দুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনঃ গোমস্তাপুরে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যার কারণ জানালেন গ্রেপ্তার যুবক

গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতা, আদালতে মামলা