https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 4 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময়ের স্থল পরিদর্শন

মো: মিঠু সরকার, বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে আগামী শনিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন পর্যায়ের সরকারের সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা।

বাসুপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বীপনগর কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠান স্থল পরিদর্শন করা হয়েছে।

অনুষ্ঠান স্থল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক সহ ইউপি সদস্যবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডকে সতর্ক করলেন মোহাম্মদ কাইফ

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

ঘাড় থেকে ব’টি দিয়ে মা’য়ের মা’থা বি’চ্ছিন্ন করলো ছেলে!

ঈশ্বরদী রেলওয়ে ফুটওভার ব্রিজ উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার

নাটোরে ইপিজেড কর্মী চলন্ত ভ্যান থেকে নামিয়ে হত্যা, গ্রেফতার ২

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জবিতে সাংবাদিকের উপর হামলা

আর এমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার)-এর কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া মসজিদের ইমাম গ্রেপ্তার