https://www.facebook.com/shirsokhabor/
Friday , 6 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিল একই পরিবারের দুটি প্রাণ

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতের শক খেয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তিরা হলেন তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম ( টেপাটারী) এলাকার স্থায়ী বাসিন্দা বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

৬ ই অক্টোবর ( শুক্রবার) দুপুর ২ টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায় যে, বাবলু মিয়া ও এক আকবর মিয়া উভয়ে আপন সহোদর ভাই। তারা একই বাড়িতে বসবাস করে আসছে। দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গেলে গোসলখানার টিনের বেঁড়ায় থেকে বিদ্যুতের শক পেয়ে তিনি গোসলখানায় পড়ে যান। এ অবস্থা দেখে নিলুফা এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেস্টা করলে তিনিও বিদ্যুতের শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় ব্যক্তি ওসমান গনি জানান, আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

আই.এম.এল এর নতুন ছাত্র উপদেষ্টা অর্পিতা হক

বাবুগঞ্জে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রহমতপুরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনীতে কৃষক দলের উদ্যোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

নেত্রকোণায় বেলার প্রধান নির্বাহী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিভোর্সের পাঁচ বছর পর অপু বললেন, ‘শাকিব থাকতে আমার কোনো চিন্তা নেই’

গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুরে ব্যবসায়ী কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত