https://www.facebook.com/shirsokhabor/
Friday , 6 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ফসলি জমিসহ চর ও নিম্নাঞ্চল প্লাবিত।

এস এম রাসেল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

বেড়েই চলেছে তিস্তা নদীর পানি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদীর তীরবর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া, বেলকাসহ কয়েকটি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করছে।

এ ছাড়া পানি ঢুকছে সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ও ফুলছড়ি উপজেলার উড়িয়াসহ কয়েকটি নিম্নাঞ্চলসহ চরাঞ্চলে।

পানি ঢুকে পড়ায় এসব এলাকার উঠতি আমন ধানসহ বিভিন্ন ফসলের জমি তলিয়ে গেছে। এসব এলাকার বাড়িঘর ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির আশঙ্কায় অনেকে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ জায়গায় ছুটছেন।
এদিকে, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন গাইবান্ধা ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) জুয়েল মিয়া।

তিনি জানান, নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক করতে মাইকিং করা হয়েছে। মানুষকে গরু-ছাগলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সতর্ক থেকে নিকটস্থ আশ্রয়কেন্দ্র বা ফ্ল্যাট শেল্টারে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে। জরুরি যোগাযোগে নৌকার ব্যবস্থা রাখাসহ চালু করা হয়েছে কন্ট্রোল রুম। বন্যাকালীন মানুষদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থাসহ বিশুদ্ধ পানি ও শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

রাস্তায় যেহেতু নেমেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না

কৃষকের ধান কেটে দিলো তাহিরপুর উপজেলা ছাত্রলীগ

বাবুগঞ্জে বিএনপির ঘরে ফেরা: ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেনকে বরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী জয়নুল আবেদীন

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

জয় বাংলা স্লোগান দিয়ে হিরো আলমের ওপর হামলা

গোমস্তাপুরে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারী আটক

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আমিনপুরে গণ কবর (গণ হত্যার স্থান) সংরক্ষণের দাবি সচেতন মহলের

কাতারে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন’র নতুন কমিটি