https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 7 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মান্দায় চকউলী স্কুল ও কলেজের নিয়োগ বাণিজ্যের ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মহসিন রেজা, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ মান্দা উপজেলার চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নানান দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা এবং অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকেল ৪ টার সময় স্কুল গেটের সামনে রাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এসব অন্যায় ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে ওই স্কুলের প্রতিষ্ঠাতার পরিবার,সুধীজন, ছাত্র, শিক্ষার্থীর অভিভাবক এবংএলাকাবাসী।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় কমরেড ডাঃ ফজলুল রহমানের সভাপতিত্বে এবং আতোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, ইয়াছিন আলী, রুস্তম আলী, ইব্রাহিম হোসোন, আব্দুস সালাম, ছাইফুল ইসলাম, মোতাহার হোসেনসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ে চারটি পদে কর্মচারী নিয়োগ প্রকাশিত হয়। এ নিয়োগ পরীক্ষার জন্য প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও মানেজিং কমিটির সভাপতির মোঃ ইদ্রিস আলী সরদার মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা
করেন। বিদ্যালয়টি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বর্তমান প্রধান শিক্ষকের নানা রকম অনিয়ম এবং দুর্নীতির কারনে বিদ্যালয়টির বর্তমানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। একই সাথে নিয়োগ বানিজ্য বন্ধ করে এবং নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণের জানিয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আমি কোনো প্রার্থীর সাথে আর্থিক লেনদেন করিনি।

উল্লেখ্য যে, এর আগে এলাকার সচেতন ব্যক্তি মোঃ ইয়াসিন আলী নামে এক ব্যক্তি উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সভাপতি ইদ্রিস আলী সরদারের দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অর্থ-আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেন।

জানা যায়, গত শুক্রবার ৮ সেপ্টেম্বর উক্ত চারটি পদে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু অভিযোগ থাকায় উপজেলা শিক্ষা অফিসার, ও ডিজি প্রতিনিধি নিয়োগ বন্ধ করে চলে যায়।

এর পর গত রবিবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান গত ৩ সেপ্টেম্বর অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেন। তদন্তকালে- অভিযোগকারীসহ এলাকাবাসীর বক্তব্য শুনেন এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বক্তব্য নেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, চারটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশের অন্যান্য স্থানের মত বেগমগঞ্জে ২০টি প্রকল্প প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন।

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে: ডা. তাহের

পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হবে: আইনমন্ত্রী

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নাটোর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা: হুমাইয়ারা জাহান।

Freedom Ports Cool Dollar Slot Big Succeed Cellular Local Casino Bepro Com B

Freedom Ports Cool Dollar Slot Big Succeed Cellular Local Casino Bepro Com B

গোমস্তাপুরে পায়খানার ট্যাংকিতে পরে এক শ্রমিকের মৃত্যু

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর শ্রদ্ধা