https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 29 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুড়িগ্রামে রাজারহাটে হরতালের কোনো প্রভাব নেই

মোঃ এনামুল হক(বিপ্লব),কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিএনপি-জমায়াতের ডাকা হরতালে কুড়িগ্রামে রাজারহাট উপজেলার নাজিম খান,উমর মজিদ,ঘড়িয়াল ডাঙ্গা,সহ ০৭ ইউনিয়নের কোনো প্রভাব পড়েনি।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই স্বাভাবিক রয়েছে রাজারহাট শহরের জীবনযাত্রা। হরতালে আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

আর স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বীমা রয়েছে খোলা।

এদিকে, হরতাল প্রত্যাখ্যান করে বাস চলাচল অব্যাহত রয়েছে।
নাজিম খান ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঈমাম আলম (হিরু) বলেন,
জনবিরোধী এ হরতালে গরীব মানুষ ও খেটে খাওয়া শ্রমিকরা কখনো সাড়া দেয়নি দেবেও না, তারা ঘৃণার সঙ্গে হরতাল প্রত্যাখ্যান করেছেন। মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতালের ব্যাপারে মালিক সমিতির এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে এদিকে উলিপুর, নাজিম খান,রাজারহাট ও তিস্তা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জামান (ওসি) বলেন ,
পুলিশের কঠোর নজরদারির কারণে রাজারহাট উপজেলা সহ ৭টি ইউনিয়নে কোনো সড়কে পিকেটিং হয়নি। যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে
এর পর ও যদি কোন ভাবেই কোনো সহিংসতার করার চেষ্টা করে তাহলে আমাদের যা প্রয়োজনীওব্যবস্তা তা গ্ৰহন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হালিম কে জিজ্ঞাসাবাদ করলেই ভেড়ামারা থেকে অপহৃত সোহার সন্ধান মিলবে,পরিবারের দাবী

পাবনায় লুব্রিক্যান্ট মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

গুরুদাসপুরে হাজেরা ক্লিনিকে চিকিৎসার অভাবে নবজাতকের মৃত্য

নাটোরে পৃথক অভিযানে নারীসহ চার মাদক কারবারি গ্রেফতার

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন হয়েছে

ঝিনাইদহে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ কালীগঞ্জে ৭৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক।

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব: তারেক রহমান

পাবনায় সরিষার বাম্পার ফলন