https://www.facebook.com/shirsokhabor/
Friday , 3 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর উদ্যোগে “পাওয়ার আপ” ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক অর্গানাইজেশন গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর নোয়াখালী শাখার উদ্যোগে আজ ৩ নভেম্বর অনুষ্ঠিত হয় “পাওয়ার আপ” ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ নলেজ এক্সচেঞ্জ  প্রোগ্রাম ।

আজ রোজ শুক্রবার বিশ্বের অন্য সকল দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নোয়াখালীর সোনাপুরের  নূরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করে সংস্থাটি । এতে অংশগ্রহন করেন, বিদ্যালয়টির প্রায় ২ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর সদস্যরা । এছাড়াও বিশেষ ভাবে উপস্থিত ছিলেন গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মোঃ তরিকুল ইসলাম ।

প্রতি বছর ৩ ও ৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় “পাওয়ার আপ” যেখানে জীবাশ্ম জ্বালানিকে  কম ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি আওয়াজ তোলা হয় । আন্তর্জাতিক সংস্থা ৩৫০ বাংলাদেশ ও সাসটেইনেবল  রিসার্চ কনসালটেন্সি লিমিটেডের সহযোগিতায় গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এবছর বাংলাদেশে এ আয়োজন করেন।

গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভের এ আয়োজন  সম্পর্কে জানতে চাইলে  সংস্থাটির সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মোঃ তরিকুল ইসলাম বলেন , আমরা সব সময় বিশ্বের পরিবেশ রক্ষায় কাজ করি । চেষ্টা করে যাচ্ছি এসডিজি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে । এছাড়া আপনারা সবাই জানেন যে  জীবাশ্ম জ্বালানি  ব্যবহারে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান বাড়ছে , যার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে তৈরি হচ্ছে নানা ধরনের পরিবেশের বিপর্যয়  । আর এর জন্য আমরা এই পাওয়ার আপ প্রোগ্রামটি  করছি ,পাশাপাশি শিক্ষার্থীদের এ বিষয় সঠিক ধারণা দিতে বিশেষ নলেজ এক্সচেঞ্জ  প্রোগ্রামটি আয়োজন করেছি ।

এছাড়াও সাসটেইনেবল  রিসার্চ কনসালটেন্সি লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক জনাব জোবায়ের চৌধুরী  বলেন,  পৃথিবীর আজ বড় অসুখ,  সে ভালো নেই। আমরা প্রতিনিয়ত আমাদের পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আর সেই জন্য আমরা গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর সাথে যৌথ ভাবে কাজ করে যাচ্ছি আগামী পৃথিবী রক্ষায়৷

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ করেন গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর প্রতিনিধিরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

২১ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

দোয়ারা বাজার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একদিন” সাক্ষর করেন একসপ্তাহের

জবি ফার্মেসি বিভাগের ১৫ বছর পূর্তি উদযাপন

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

সরিষাবাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

পাবনায় যৌতুকের মোটরসাইকেল না পেয়ে স্ত্রীকে হত্যা

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ