https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 2 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বিভিন্ন ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নিম্নমানের যন্ত্রপাতি, নন টেকনিক্যাল অদক্ষ জনবল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার (২ নভেম্বর -২০২৩) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলায় অবস্থিত বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, ফজলে এলাহী’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়, তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসিন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমানসহ অভিযানিক দলের অন্যান্যরা।

প্রতিক্রিয়ার অফিসারগন জানান, গত অক্টোবর’২৩ মাসে প্রতিটি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ডেকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্য ও দক্ষ লোকবলসহ সুন্দর পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয় নিদের্শনা দেয়া হয় এবং গত ৩১ আগষ্ট’২৩ পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়।

কিন্তু তারা অনেকেই সেই নির্দেশনা অনুসরন না করে নানান অনিয়ম করে চলছে।

এর পরিপ্রেক্ষিতে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।

এ ব্যপারে পেশেন্ট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান তার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময়

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড

নোয়াখালী বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বিএনপির রোডমার্চের প্রস্তুতি সম্পন্ন।

বিজয় দিবসে সুনামগঞ্জ বিজিবি উদ্যোগে শুচ্ছগ্রামে শীতবস্ত্র বিতরণ। 

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেল এনসিপি

বগুড়ায় ভুয়া সেনা সদস্য সেজে তিন বিয়ে, হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা

বরিশাল-৩: ভ্যানযোগে গ্রামে গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইলেন ফারদিন ইয়ামিন

সরকারী মহিলা হোষ্টেলটি এখন বইয়ের গুদাম