https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 25 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মুক্তিপণ নিতে এসে ইউপি সদস্য আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সহযোগীসহ সেলিম হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মকিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেলিম হোসেন নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের দুখু মিয়ার ছেলে। তিনি হালসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তাঁর সহযোগী মুক্তার হোসেন একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় মিজানুর রহমানকে নাজিরপুর বাজার থেকে অপহরণ করে ইউপি সদস্যের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে মিজানুরকে শারীরিক নির্যাতনের পর সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শুক্রবার সন্তানের খোঁজে গেলে মিজানুরের বাবাকেও মারধর করে আটকে রাখা হয়।

এদিকে মিজানুরের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে সাড়ে ৩ লাখ টাকা চাওয়া হয়। মুক্তিপণের টাকা নিতে শুক্রবার রাতে ইউপি সদস্য সেলিম ও মুক্তার হোসেন মকিমপুর গ্রামে যান। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেন।

এ ঘটনায় মিজানুরের বড় ভাই আবদুল কাদের বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁর ভাইকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন ইউপি সদস্য। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। শুক্রবার রাতে বাগরোম গ্রাম থেকে তাঁর ভাই মিজানুর ও বাবা সাহেদ আলীকে উদ্ধার করে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান, অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার

ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিকিনি পরা ছবি দিয়ে ফের ট্রলের শিকার নুসরাত জাহান

ছেলের দায়ের কোপে বৃদ্ধ পিতার মৃত্যু

নোয়াখালীর চৌমুহনীতে ইসকন আয়োজনে রথযাত্রা মহোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

ট্রাকে ঘুরে ঘুরে ভোট চাইলেন ফেরদৌস-নিপুণও

বরিশাল-৩ আসনে  ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: বেগমগঞ্জে নোয়াখালীর ডিসি।