https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 5 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজারহাটে দুই দিনের অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

মোঃ এনামুল হক বিপ্লব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় রাজারহাট উপজেলায় বিএনপি-জামাতের ডাকা দুই দিনের হরতাল ও অবরোধে প্রথম দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এর নেতৃত্বে পুলিশ, আনসার ও ভিডিপি সমন্বয়ে রাজারহাট উপজেলা যৌথ টহল চলমান ছিল। যার ফলে রাজারহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রবিবার ৫ই নভেম্বর,২০২৩ রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে।
জানা গেছে, হরতাল ও অবরোধকারীরা যেন সরকারি সম্পদে হামলা ভাংচুর গাড়িতে আগুন, সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে কেউ যেনো কোন সমস্যা সৃষ্টি করতে না পারে এজন্য সর্বোচ্চ সর্তক অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীগুলো।
রাজারহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মহাসড়কের মূল পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার, সেখানে পুলিশ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান করেছিল। তবে দুই দিনে বিএনপি জামাতের হরতাল ও অবরোধে প্রভাব পরেনি রাজারহাট উপজেলায়। এখন পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে কোথাও কোন বিশৃঙ্খলা খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে রাজারহাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজাহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন রাজনৈতিক দলের ডাকা হরতাল ও অবরোধে রাজারহাট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ, আনসান ও ভিডিপির সমন্বয়ে রাজারহাট উপজেলায় যৌথ টহল চলমান ছিল রাজারহাট উপজেলায়।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জামান, এস,আই শহিদুল ইসলাম।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্ছ অবস্থানে রয়েছে। জনগনের জালমালের ক্ষতি সাধনের চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবেনা। কঠোরহস্তে দমন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

একদিকে ৫০ কোটির চাঁদাবাজি, অন্যদিকে রাষ্ট্রবিরোধী মন্তব্য- তাহলে আসল অভিযোগ কোনটা? প্রশ্ন আম্মারের

কুমিল্লায় পৃথক অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ ৪ জন আটক।

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, চেয়ারম্যানের স্ত্রীর ভবন সহ জমি জব্দের আদেশ

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

গোমস্তাপুরে ফেন্সিডিলসহ আটক ১ জন।

বিএনপি প্রার্থীরা কোটিপতি, লাখপতি জামায়াতের

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার সম্পন্ন

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

ধর্মপাশায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নাটোরে শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪