https://www.facebook.com/shirsokhabor/
Friday , 15 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’

লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী

গোমস্তাপুরে নিরাপদ খাদ‍্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: বেগমগঞ্জে নোয়াখালীর ডিসি। 

কুমিল্লার তিতাসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আ.লীগের সভাপতি শায়েক হোসাইনকে অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠান।

লায়ন বোরহান উদ্দিন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর দ্বিতীয় জেলা গভর্নর নির্বাচিত

ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে বাকস্বাধীনতা হরণ করেছে: ছাত্রদল

উত্তরা গণভবনকে সচল রাখতে রেওয়াজ অনুযায়ী সরকার কাজ করছে: উপদেষ্টা আদিলুর