https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 13 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন, আইসিইউতে ৮ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে নারী ও শিশুসহ হাসপাতালে ভর্তি হওয়া ৩০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (১৩ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতেলে ভর্তি হওয়াদের মধ্যে ৮ জনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে শিশুও রয়েছে। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত এই বিস্ফোরণে মোট ৪০ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এর আগে, বুধবার ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের মধ্যে ৩০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ দেয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সিলিন্ডারটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়া হয়। এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিল্টন ৮০০ পিস ইয়াবা সহ আটক

কুমিল্লা সদর হসপিটাল থেকে ৪ দিনের নবজাতক চুরি।

মধ্যনগরে দালালের খপ্পরে পরে নি:শ্ব অনেক পরিবার: বাঁচতে চায় তাজুল।

ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত ‘কেউ গ্রেফতার হয় নি’, জানাল পশ্চিমবঙ্গ পুলিশ

বাগমারায় তিন প্যাকেজে পাঁচটি রাস্তা এইচবিবিকরণ কাজের লটারী অনুষ্ঠিত

কাঠালিয়া এক রাতে ১২ জনকে গ্রেফতার

কাতারের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবল-২০২২

কাপাসিয়ায় মাটিখেকোদের দৌরাত্ম,লাল মাটির ভূ-বৈচিত্র,ও পরিবেশ বিনষ্ট

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

রাজারহাটে প্রতিবন্ধীর প্রাণ কেড়ে নিল অটোরিক্সা