https://www.facebook.com/shirsokhabor/
Monday , 6 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার বেলা ১১:৪৫ মিনিটে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলের নেতৃত্ব দেন জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আখতার হোসাইন।

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “স্লোগান দিয়ে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী মিছিলটি শুরু করেন। গাজা যুদ্ধ কে গণহত্যা উল্লেখ করে “স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”; “গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো” স্লোগানে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ মিছিলটি।

মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে এসে ভিসি ভবনের সামনে শেষ হয়।

সাধারণ সম্পাদক আখতার হোসাইন বলেন, যারা ধর্মীয় অনূভুতিতে আঘাত করবে তাদের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সাথে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েল এর তুলনা করে গাজায় ইসরায়েল নৃশংসতা তুলে ধরেন। এসময় তিনি গাজায় চালানো ভয়াবহ গণহত্যার জন্য ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ধর্ম হচ্ছে আবেগের জায়গা যে এখানে হাত দিবে তাকে ছাড় দেওয়া হবেনা। গাজা যুদ্ধে ইন্ধনদাতা সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে। এসময় তিনি বলেন যার যার ধর্ম সে সে পালন করবে, কেউ ধর্ম নিয়ে খেলা করলে তাকে ছাড় দেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

শিশুকে বলাৎকারের অভিযোগ, গণপিটুনির পর মাদ্রাসা শিক্ষককে নাকে খত দিয়ে রাস্তায় ঘুরালো জনতা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন চান ড. হোসেন মনসুর

নেত্রকোনার পৌর এলাকায় গলাকাটা লাশ উদ্ধার

ফেসবুকে প্রেম, প্রেমিকের ডাকে ইবিতে এসে আপত্তিকর অবস্থায় ধরা ইডেন ছাত্রী!

বানারীপাড়ায় পুলিশ অফিসারকে চুরি মামলা দেয়ার হুমকি ও ঘরের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ

নেত্রকোণায় পুকুরে মিললো পল্লী বিদ্যুৎ সমিতির ১৫ লক্ষ টাকার আন্ডার গ্রাউন্ড তার

জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই

‘আমরা থানা জ্বালিয়ে দিয়েছিলাম’ বৈছাআ নেতার বক্তব্য ভাইরাল

সরিষাবাড়ীতে নির্বাচনী আচরন বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতিকের জরিমানা আদায়