https://www.facebook.com/shirsokhabor/
Friday , 24 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

জাকির হোসেন,বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় বাবা মায়ের সাথে অভিমান করে আত্নহত্যার পথ বেছে নিল ১০ বছরের মেধাবী ছাত্রী তোয়া। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৮নং উমরেরপাড় গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে পদ্মবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম তোয়া (১০) বাবা মায়ের সাথে অভিমান করে ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাস লাগিয়ে আত্নহত্যা করে। বানারীপাড়া থানা পুলিশ ঘরের আড়া হতে মহদেহের ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানা গেছে, ফারিয়া ইসলাম তোয়া খুব মেধাবী শিক্ষার্থী ছিল। কয়েকদিন ধরে পড়াশুনায় অমনোযোগী হওয়ায় এবং বর্তমানে বিদ্যালয়ে পরিক্ষা চলায় পড়াশুনার জন্য বাবা, মা বকাবকি করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভিভাবকদের উপর অভিমান করে ২৩ মে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ফারিয়া ইসলাম তোয়া গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। ফারিয়ার বাবা ফারুক হোসেন বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা পদ্মবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা মায়ের দুই সন্তানের মধ্যে বড় আদুরে কন্যা ফারিয়া ইসলাম তোয়া অভিমানে আত্মহত্যা করায় এলাকাজুড়ে বইছে শোকের মাতম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেড়া উপজেলা চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে নগরবাড়ি ঘাটে মানববন্ধন

জয়নুল আবেদীনের বিজয়ে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ

নুরকে মন্ত্রিত্বসহ গণ অধিকারকে চার আশ্বাস দিল বিএনপি

নেত্রকোণায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের নির্দেশ বহিষ্কার শিক্ষক

ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

ঈশ্বরদী-রূপপুর রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে আটক

মির্জা ফখরুল আলমগীরকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে জনতার পাল্টা ধাওয়া