https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 6 August 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা দিবে জামায়াতে ইসলামি  ; মাওলানা বোরহান উদ্দিন

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা সংবাদদাতাঃ

হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামি বললেন দলের নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে কোনভাবেই যেন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, তাদের মন্দির ভাঙ্গা সহ মানুষের জানমালের ক্ষতি হয় এমন সব কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।
আজ সকালে নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন,

এছাড়াও তিনি চৌমুহনীর হিন্দু ধর্মাবলীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন তারা যেন কোনরকম সন্ত্রাসী হামলার শিকার না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছাত্ররা অতন্ত্র প্রহরী হয়ে আপনাদের পাশে থাকবে।

বেগমগঞ্জ ও চৌমুহনীর বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে তিনি বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেগমগঞ্জে মডেল থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,
এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোন রকম সহায়তা চাইলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নোয়াখালী জেলার সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গলি চৌধুরী মহল,
চৌমুহনি শহর শাখার আমির ও ব্যবসায়ী মাওলানা জসিম উদ্দিন, সহ-সেক্রেটারি মোহাম্মদ নুর উদ্দিন,
বেগমগঞ্জ উপজেলা আমির মাওঃ আবু জায়েদ,
জামায়াত নেতা ও চৌমুহনী ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক শওকে এলাহি রুমি,
জামাত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চৌমুহনী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইয়াসিন।

ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি, অফিস সম্পাদক ও অর্থ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

সর্বশেষ - আন্তর্জাতিক