https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 5 October 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জে পিস উইন্ডস জাপান ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জেলা সংবাদদাতা, নোয়াখালী।

পিস উইন্ডস জাপান (PWJ) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (DCHT) এর যৌথ উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন এ বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ রবিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৯ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। প্রত্যেকটি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, তেল, আলু, পিয়াজ, লবণ ,ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয় । এ ছাড়াও মশারি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, খাবার স্যালাইন , সাবান, ডিটারর্জেন্ট পাউডার, পেস্ট, ব্রাশ ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়। এখন পর্যন্ত ৩৫০ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং মাসব্যাপি এই কার্যক্রম চলমান থাকবে।
শনিবার সকালে কুতুবপুর ইউনিয়ন বোর্ড অফিসে
খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন, পিস উইন্ডোজ জাপান এর কর্মকর্তা সাচিয়ে সাইজো, স্থানীয় ১১নং কুতুবপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন , সচিব মাসুদুর রহমান, হাসি চাকমা, ডাঃ নাজমুল হুসাইন, লিমন দত্ত, মোঃ শিহাব, মনোয়ার হোসেন সাইদুল, মোস্তফা কামাল, যাওয়াত করিম সহ আরো অনেকেই।
এছাড়াও স্থানীয় মেম্বারগন ও জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

চিংড়ি ও মাছ রপ্তানির নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা।

তাহিরপুরে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলা

নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন।

‘র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে’

সরিষাবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস