https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 3 October 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি ৭ লাখ টাকা

উম্মে রাহনুমা , জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় গত তিন বছরে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা বাকি খেয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ এ তথ্য জানিয়েছেন।  মাসুদ জানান, গত তিন বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যান্টিন থেকে প্রায় ৭ লাখ টাকার মত ফাও খেয়েছে। পরবর্তীতে আর টাকা দেয়নি। এখন তাদের সবাই পলাতক। ক্যাম্পাসে আসেন না। ক্যাফেটেরিয়া পরিচালক জানায়, ক্যাফেটেরিয়ায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির নামে বাকি রয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নামে বাকি রয়েছে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা। এছাড়াও বাকির হিসেবে নাম রয়েছে ছাত্রলীগের আরো অন্তত পাচঁ নেতা-কর্মীদের নামে। শাখা ছাত্রলীগের সভাপতির মাই ম্যান খ্যাত রবিউল ইসলাম রবির নামে বাকি ৫২

হাজার টাকা। এছাড়া সাধারণ সম্পাদক আক্তার হোসানের গ্রুপ লিডার খ্যাত মিরাজের নামে বাকি রয়েছে ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি মেহেদী হাসান বাবুর নামে বাকি ৫৫ হাজার টাকা। সাধারণ সম্পাদক প্যানেলের আরো দুই নেতা তামিম ও সাজবুলের নামে বাকি রয়েছে ১২ হাজার টাকা ও ৯ হাজার টাকা। ছাত্রলীগের এই সাত নেতাকর্মীদের নামেই বাকি সর্বমোট ৬ লাখ ৪১হাজার টাকা। এছাড়া অনেকে বাকি খেলেও হিসাব নেই তার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রেগুলার স্টুডেন্ট হলে তাদের  থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা হবে এবং প্রশাসনিকভাবে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। ক্যাফেটেরিয়া পরিচালক মো. মাসুদ বলেন, দীর্ঘদিন বাকি খেয়েছে তারা। টাকা দেবে দেবে

করে আর দেয়নি। এর বাইরে আরো অনেকে আছে যারা টুকটাক খেয়েছে, তার হিসাব নেই। খেয়ে তারা টাকা দিতো না, আবার খাবার দিতে দেরি হলেও ক্যান্টিনের ওয়েটাদের মারধরও করেছে সাজবুলসহ বেশ কয়েকজন। তিনি আরো বলেন, এদিকে ক্যাফেটেরিয়ার পরিচালনা বাবদ সপ্তাহে খরচ হয় ৩৯ হাজার ৭৫০ টাকা, মাসে ১ লাখ ৫৯ হাজার টাকা। এ ছাড়া মালামাল বাবদ খরচ তো আছেই। তার উপর এতো টাকা বাকি। যেখান থেকে আমি মালামাল কিনি, সেখানেও আমার ধার করে কেনা লাগে। এতো টাকা এখন কিভাবে উঠাবো আর কিভাবে আমি এই লস পূরণ করব? এবিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে নারীর ঘরে আটক পুলিশ সদস্য

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

অপেক্ষার অবসান, ঢাকায় তারেক রহমান

উলিপুরে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জামালগঞ্জে ঢেউটিন কিনতে গিয়ে ঢেউটিনের বান্ডিল গায়ের ওপর পড়ে বিএনপি নেতার মৃত্যু, আহত ৩

জামিনে মুক্তি পেয়ে ওসিকে ক্রেস্ট-উপঢৌকন দিয়ে সংবর্ধনা দিলেন আসামি

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান