https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 10 April 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মার্কিন ও সৌদি দূতাবাস অভিমুখে আজ লংমার্চ জগন্নাথের শিক্ষক–শিক্ষার্থীদের

উম্মে রাহনুমা , জবি প্রতিনিধি :

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের উদ্দেশে এ পদযাত্রা করবেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বলেন, যেহেতু অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ হেঁটে অংশগ্রহণ করবে, তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। তিন স্তরের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি। পুলিশ বাহিনী, ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবক (বিএনসিসি, রোভার স্কাউটস, রেঞ্জার ইউনিট) আমাদের সঙ্গে থাকবে।

স্মারকলিপিগুলো বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় লেখা হয়েছে জানিয়ে এই শিক্ষক বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস ও সৌদি আরবের দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ইসরায়েলের নৃশংস হামলা ও বিশ্ব মানবতাকে জাগ্রত করতে আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের এ আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে বার্তা দেব এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি প্রদান করব।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তিন দশক পর বাবুগঞ্জে ফের সিঁধেল চুরি, এলাকায় আতঙ্ক

কুমিল্লায় ২ শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবিপ্রবি ছাত্রলীগের ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের কর্মীসভা

নবাবগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, চক্রের মূল সদস্য গ্রেফতার

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: পাটওয়ারীকে রাশেদ

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

পীরগঞ্জে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

কালিগঞ্জের চলাচলের রাস্তা সংস্কার করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ

আমতলী ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন