https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 26 November 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,মায়েদের ব্যাপারে ভয় দেখানো হয়- জামায়াত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো চাদর পরাবে, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও নিয়ম আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে। আলহামদুলিল্লাহ, আগ্রহী হয়ে নারীরাই তারা সৌন্দর্যের শালীন পোশাক কবুল করে নেবেন, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে রূপসী প্রো একটিভ ভিলেজ রোডে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর সমাবেশটির আয়োজন করে।

শফিকুর রহমান আরও বলেন, আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদের কোমর ধরে পিছের দিকে টেনে রেখেছে- এটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধু ইলেকশন। নির্বাচন তো আগেও হয়েছে। এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি তো দিতে পারেনি। নির্বাচন অবশ্যই প্রয়োজন। তবে নির্বাচনের মতো নির্বাচন প্রয়োজন। পুরোনো স্টাইলে নির্বাচন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবে না।

আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি- এমনটি জানিয়ে তিনি বলেন, এই ক্ষেত্রে বন্ধ সব সংগঠন, সব প্রার্থী, প্রার্থীর যারা কর্মী, সহযোগী, নেতারা- সবাইকে আমরা অনুরোধ জানাবো, রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়। রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। আমরা যেন পরিবেশ কেউ নষ্ট না করি। আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি, কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই।

জামায়াত আমির বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি- তোমাকে লাল কার্ড। সন্ত্রাস- তোমাকে একেবারে কালো কার্ড। অবিচার তোমার জায়গা সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে, তাদের মেধার মূল্যায়ন করে, তাদেরকে দেশ গঠনে কাজে লাগানো- সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামায়াত।

ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন জামায়াত আমির। এ ছাড়াও দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সবার জন্য ন্যায়বিচার, ভাঙাচোরা অর্থনীতিকে পুনরায় গড়ার এবং আমূল পরিবর্তন করার অঙ্গীকারও করেন তিনি।

তিনি বলেন, দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার- আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করবো, ইনশাআল্লাহ। এটা ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় এটা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

জামায়াত আমির আরও বলেন, মায়েদের ব্যাপারে ভয় দেখানো হয়- জামায়াত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো চাদর পরাবে, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও নিয়ম আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে। আলহামদুলিল্লাহ, আগ্রহী হয়ে নারীরাই তারা সৌন্দর্যের শালীন পোশাক কবুল করে নেবেন, ইনশাআল্লাহ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জেলা আ.লীগের সভাপতির পরাজয়ে ৯কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন।

নবাবগঞ্জে স্ত্রীর দাবিতে প্রেমিকার অনশন

কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান তিস্তা ব্যাটালিয়ান

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

সরিষাবাড়ীতে বাউসী স্কুল এন্ড কলেজের পক্ষে পৌর মেয়রকে সংবর্ধনা

মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীর মনোহরদীতে অগ্নিসংযোগে পুড়ে ছাই বসত বাড়ি।

নেত্রকোণায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলামের ব্যাপক গণসংযোগ

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা