https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 28 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে জামাল উদ্দিন (৬০) ও আব্দুল কাইয়ুম নামে (৪৫) আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা জামাল উদ্দিন আব্দুল কাইয়ুম উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ববিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কাপাসিয়ায় শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

ভাঙ্গুড়ায় ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই 

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামীপন্থী দুই কেবিন ক্রু

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবিপ্রবি ছাত্রলীগের ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের কর্মীসভা

‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’

উলিপুরে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ঝিনাইদহে শিয়াল মারা ফাঁদে কৃষকের মৃত্যু!!

মাস পেরোলেও প্রতিবেদনে ব্যর্থ তদন্ত কমিটি

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা