https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ছাত্রদলকে ভোট দিলে ‘১০ নম্বর’ বেশি দেওয়ার প্রস্তাব শিক্ষকের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ভোট দিলে পরীক্ষায় ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

শিক্ষার্থীরা বলেন, পরীক্ষাকক্ষে শিক্ষক তারেক বিন আতিক ছাত্রদল সমর্থিত ‌‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পক্ষে ভোট চান। একই সঙ্গে ভোট দিলে পরীক্ষার খাতায় ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষা চলাকালীন স্যার আমাদের বলেছেন, ছাত্রদলের প্যানেলে ভোট দিলে নাম্বার বাড়িয়ে দেবেন। এটা প্রথম না। এর আগেও বিভিন্ন সময় স্যার ছাত্রদল সমর্থিত প্যানেলের জন্য ভোট চেয়েছেন।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক তারেক বিন আতিক বলেন, ‘এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের কাজ করার তো প্রশ্নই আসে না।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, ‘এ ধরনের কাজ যদি কেউ করে থাকে তা আচরণবিধির লঙ্ঘন। লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আমরা তদন্ত করবো।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দিন পার, হলোনা বিএনপি নেতার ঘরে আগুনের কারণ শনাক্ত ও মামলা

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, অভিযানে ১০৫ পিচ ইয়াবা সহ আটক ১

গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে অটল জবিশিস

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

রহমতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাদিয়া আক্তার লিপি