https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 30 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

বাবুগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীণ নেত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহবায়ক খান মোঃ জসিম উদ্দীন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস এক শোকবার্তায় বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও দেশের কল্যাণে সংগ্রামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। কঠিন সময়েও তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও দৃষ্টিভঙ্গি দেশের গণতান্ত্রিক আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা একজন সাহসী, দেশপ্রেমিক, আপসহীন ও অসাধারণ নেত্রীকে হারালাম। তাঁর জীবন ও কর্ম আমাদের কাছে চিরকালই প্রেরণার উৎস হয়ে থাকবে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দীন বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রামের এক অনন্য উদাহরণ। দীর্ঘদিন জটিল ও কঠিন রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি কখনো হাল ছাড়েননি, যা আমাদের সবার জন্য সাহস ও সহিষ্ণুতার প্রতীক। তাঁর মৃত্যু শুধু বিএনপি বা একটি রাজনৈতিক দলের জন্য নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আদর্শ ও দৃষ্টান্ত আগামী প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়লেখায় মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটের ১ বছরের কারাদণ্ড

নীলফামারীর ডিমলায় পুত্রের হাতে পিতা খুন

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে ‘নীলকণ্ঠ পাখি’ বললেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

নৌকার জন্য দোয়া চাইলেন মাহি

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

গাইবান্ধায় অটো চোর চক্রের ৪ সদস্য পুলিশের হাতে আটক।

ইউএসডিও সমৃদ্ধি কর্মসূচি আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ