https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। এরপর ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন।

এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। তপশিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ছয় বছর ধরে রিভিশনে ঝুলছে কন্টেইনারের মালামাল চুরির মামলা

ফিল্টারে লালবাতি, লিফটে বিড়ম্বনা, ধীরগতির ওয়াইফাই জবি ছাত্রীহলের চিত্র 

সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক সজল চৌধুরী 

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

গোপনে নিয়োগ দিতে গিয়ে গণপিটুনি খেলেন মাদ্রাসা সভাপতি মিনি নজরুল

বাবুগঞ্জে ঈদের আনন্দ পৌঁছে দিতে চরাঞ্চলে ইউএনও আসমা উল হুসনার খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ