https://www.facebook.com/shirsokhabor/
Monday , 29 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল

বরিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল

বরিশাল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত “হাতপাখা” প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মনোনয়ন জমার শেষ দিনে, ২৯ ডিসেম্বর, তিনি বিধি মোতাবেক ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে রিটার্নিং অফিসার ও মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফরম দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন: বরিশাল জেলা সদস্য ও বরিশাল-৩ আসনের নির্বাচন সমন্বয়কারী মাস্টার মাহবুবুল হক মানিক মৃধা, বাবুগঞ্জ উপজেলা সভাপতি ও প্রার্থী প্রস্তাবকারী হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর, বাবুগঞ্জ উপজেলা অর্থ সম্পাদক ও প্রার্থী সমর্থক মোঃ আবদুল জব্বার হাওলাদার, মুলাদী উপজেলা সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেসার উদ্দিন সিকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুলাদী উপজেলা সহ-সভাপতি ও মুলাদী ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল হোসেনসহ নেতৃবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আবারও সদলবলে উপাচার্যকে শাসালেন ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস

নেত্রকোণায় চার বছর পর পরশমনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন।

সাজ্জাদ-বাবরের হাতে কুবির কমিউনিকেশন ক্লাবের প্রথম নেতৃত্ব

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অসৎকে বিনাশ করার জন্য আমরা রেডি আছি: চৌমুহনীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। 

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

দীর্ঘ ১৬ বছরে শেষ হয়নি রাজশাহীর হরিপুর ইউনিয়নের  ইউপি সদস্যের দুর্ভোগ

বাবুগঞ্জে সাপের কামড়ে জেলা যুব অধিকার পরিষদের নেতা আবু সায়েমের মৃত্যু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শোক প্রকাশ

মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত